ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। উলভার হাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। একই ব্যবধানে স্পার্সদের জয় ওয়াটফোর্ডের বিপক্ষে।
আক্রমণ আর বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথমার্ধে উলভার হাম্পটনের জালের ঠিকানা খুঁজে পায়নি ম্যান ইউ। দ্বিতীয়ার্ধেও রেডডেভিলদের পরীক্ষা নিয়েছে উলভস। তবে, ম্যাচের ৮০ মিনিটে ভাঙ্গে প্রতিরোধের দেয়াল। রাফেল ভারানের পাসে ম্যান ইউকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শোলশায়ারের দল। এদিকে, টটেনহাম-ওয়াটফোর্ডের ম্যাচেও ছিলো আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে টটেনহাম। ৪২ মিনিটে সন হিউং মিনের একমাত্র গোলে জয় পায় স্পার্সরা। তিন ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে টটেনহাম। ম্যান ইউ ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে।



























