আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও নাটোরে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও নাটোরে দু’জন নিহত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কৌশিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রাতে পীরগঞ্জ সড়কে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিশু কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নাটোরের বড়াইগ্রামে চাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে পিকআপের চালক মেহেদী হাসান উজ্জল।


























