আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা আনন্দমূর্ত্তিজীর শততম জন্মতিথী পালিত
- আপডেট সময় : ১২:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
দার্শনিক, আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরুদেব আনন্দমূর্ত্তিজীর শততম পবিত্র জন্মতিথী উপলক্ষে আনন্দমার্গ ধ্যান মন্দিরে আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রূপগঞ্জের নিমেরটে আনন্দমার্গ ধ্যান মন্দিরে মাগগুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত প্রভাত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরেই পরিবেশিত হয় অষ্ঠাক্ষরিক মহামন্ত্র বাবা নাম কেবলম্ কীর্তন, আধ্যাত্মিক ধ্যান সাধনা ও সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। আধ্যাত্মিক আলোচনা অংশ নেন শ্রী পরিমল সাহা প্রাক্তন সচিন, পানিসম্পদ মন্ত্রনালয়, গৌতম কুমার সরকার মহা পরিচালক শ্রম অধিদপ্তর, বিধান কৃষ্ণ সরকার সভাপতি হিন্দু মহাজোট রূপগঞ্জ থানা, শংকর তালুকদার ও আনন্দমার্গে বিভিন্ন স্তরের কর্মি ও ভক্তবিন্দু।এসময় ধর্ম বর্ণ নিবিশেষে অত্র এলাকার দূস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। ভক্তবিন্দু ও এলাকাবাসীদের জন্য নারায়ন সেবার আয়য়োন করা হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আনন্দ মার্গ প্রচারক সংঘের বাংলাদেশের সভাপতি আচার্য সুজিতানন্দ অবধূত।

























