আজ চিলির বিরুদ্ধে লড়বে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আসরের দ্বিতীয় দিনে নামছে আরেক ফেভারিট আর্জেন্টিনা। বিগ ম্যাচে চিলির বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। ম্যাচটি শুরু হবে রাত তিনটায়। আরেক ম্যাচে ভোর ছয়টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ বলিভিয়া।
সম্প্রতি মাঠের ফুটবলে ছন্দহীন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দু ম্যাচে ড্র করেছে মেসির দল। যার প্রথমটা এই চিলির সাথে। যদিও ২০১৯ এর পর কোন ম্যাচ হারেনি আর্জেন্টিনা। মাথার ইনজুরিতে এ ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজকে পাওয়া নিয়ে আছে শঙ্কায় আলবিসেলেস্তেরা। এখনো করোনা থেকে সেরে ওঠেননি গোল রক্ষক ফ্র্যাঙ্কো আরমানি। তবে অতীত পরিসংখ্যানে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। চিলির সাথে ৯৩ দেখায় ৮ হারের বিপরীতে ৬১ জয় মেসিদের। ১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকা জিতেছিলো ১৪বারের চ্যাম্পিয়নরা। অন্যদিক, ২০১৫ ও ১৬ আসরের চ্যাম্পিয়ন্স চিলি তৈরী চমক দিয়ের আসর শুরু করতে।

























