অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন মাঠ থেকে তাকে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।
শনিবার রাতে ছাত্রাবাসে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সড়কপথে ঝুঁকি থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে।
রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানান, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সাইমনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।



















