অধিকৃত জেরুজালেমের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ
- আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৮২২ বার পড়া হয়েছে
অধিকৃত জেরুজালেমের পশ্চিমে একটি অত্যন্ত সংবেদনশীল ইসরায়েলি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রবল বিস্ফোরণের শব্দে পুরো অঞ্চল কেঁপে উঠলে স্থানীয় বসতি স্থাপনকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ রোববার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের সাথে জড়িত ‘টোমের’ কোম্পানির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর দীর্ঘ সময় সেনাবাহিনী নীরব থাকলেও, পরে প্রতিষ্ঠানটি দাবি করে— এটি একটি পূর্বপরিকল্পিত পরীক্ষা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ দেখা গেছে, যা কোনো বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত দেয়। ক্ষেপণাস্ত্রের প্রপালশন সিস্টেম তৈরির এই গোপন স্থাপনায় বিস্ফোরণের ব্যাপকতা, এখন ইসরায়েলের সামরিক-শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিশেষ করে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের’ ক্রমাগত চাপের মুখে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


























