হাসিনার ভাষায় বিরোধী দলের নেতারা কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবো না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বর্তমান বিরোধীদলের নেতারা।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।

























