হরমুজ প্রণালি পারাপারে ইরানের অনুমতি পাচ্ছে সীমিত সংখ্যক জাহাজ
- আপডেট সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রতিদিন সুনির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ হরমুজ প্রণালি পারাপারের অনুমতি পাচ্ছে ইরানের। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মোট ২৪টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পার হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স’-এর বরাত দিয়ে আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে অতিরিক্ত জটলা বা ‘কনজেশন’ এড়াতে তারা প্রতিদিন সুনির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ পারাপারের অনুমতি দিচ্ছে। এর আগে বৃহস্পতিবার আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২৪ ঘন্টার ব্যবধানে মোট ২৬ টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তেল ও আর্থিক নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন করতে চায়। তারই ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক প্রতিষ্ঠান, ব্যক্তি এবং বেশ কয়েকটি মালবাহী ট্যাংকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
























