সাভারের বিরুলিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষাভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
সাভারের বিরুলিয়ায় অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষাভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বিকেলে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাই হওয়া শ্রমিকরা। এসময় শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় ১ হাজার শ্রমিককে অবধৈভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার সাথে যোগাযোগ করলে কারখানা কর্তপক্ষ আশ্বাস দিলেও পরবর্তীতে তারা আর কোন সাড়া দেননি। তাই অনেকটাই বাধ্য হয়েই বিক্ষোভ করছেন তারা।

























