সাভার ইর্স্টান ইউনিভাসির্টিতে সংঘর্ষে অন্তত চার জন শিক্ষার্থী গুরুতর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
সাভারে ইর্স্টান ইউনিভাসির্টিতে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত চার জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
দুপুরে বিরুলিয়ায় ইর্স্টান ইউনিভার্সিটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, কাল দুপুরে ওই ইউনিভার্সিটিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

























