সাতক্ষীরায় দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৯২৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় মাঠের পর মাঠ সূর্যমুখীর হাসি। কম খরচে বেশি লাভের সম্ভাবনা, তাই দিন দিন বাড়ছে এ ফুলের চাষ। আর স্বল্প সময়ে ফুলের বীজ থেকে তেলও উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষকরা।
সাতক্ষীরার কৃষকের পরম যত্নে বেড়ে উঠেছে সূর্যমুখী গাছ। রূপালি রোদে হলুদ আলো ছড়াচ্ছে সারি সারি ফুল। নয়ন জুড়ানো এ দৃশ্যে সবার নজর কাড়ছে।
ফলন ভালো হওয়ায় সূর্যমুখীর সাথে হাসছে কৃষকরাও। ফলে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। আর অপরূপ এ মোহমায়ায় ক্ষেতে ভিড় করছেন দর্শনার্থীরা।
অন্যান্য ফসলের তুলনামূলক ব্যাপক লাভের সম্ভাবনা দেখছেন কৃষকরা।
হেক্টর প্রতি আড়াই টন ফলন উৎপাদন সম্ভব, জানান, কৃষি বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা। আর সূর্যমুখীর চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে জানান, জেলা কৃষি বিভাগ।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর সাতক্ষীরা জেলায় ২২৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে।
























