সাতক্ষীরায় আমের মুকুলের সুবাসে স্বপ্ন বুনছেন আমচাষিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আম বাগানে বাগানে লেগেছে প্রাণের ছোঁয়া। কৃষি বিভাগ বলছে, এবার শীতে কুয়াশা তুলনামূলক কম এবং প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় প্রতিটি আম গাছে মুকুল দেখা দিয়েছে। এতে আশার আলো দেখছেন আম চাষিরা।
ফাগুনের শুরুতেই রঙ লেগেছে সাতক্ষীরার আমবাগানে।। মুকুলের ঘ্রাণে সুরভিত এখন পুরো এলাকা। শহর কিংবা গ্রাম সবখানেই এক চিত্র। অনুকূল আবহাওয়ার কারনে এবার ভালো ফলনের আশায় বুক বাঁধছেন আম চাষিরা।
গাছে আগাম মুকুল আসায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা।
কৃষি বিভাগ বলছে আবহাওয়া ঠিক থাকলে এবছর আমের ফলন বাড়বে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার চার হাজার ১৪৫ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে।উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯’শ মেট্রিক টন।

























