সহাবস্থানের রাজনীতিতে বিএনপি’ই অন্তরায়: কাদের
- আপডেট সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
দেশে সহাবস্থানের রাজনীতিতে বিএনপি’ই অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কথামালার আড়ালে জনবিরোধী ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের অবাধ বিকাশ ছাড়া গণতন্ত্র ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।
সচিবালয়ের নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, দেশের রাজনৈতিক সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বিএনপির ষড়যন্ত্র ও ধ্বংসাত্বক রাজনীতি।
এসময় দেশের গণতন্ত্র ও দুর্নীতি নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এদিকে, নর্থসাউথ ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া ল্যাব, আইপি টিভি ও রেডিও’র উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের অবাধ বিকাশ ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কখোনই সম্ভব নয়।
বিএনপি সরকার ও তাদের দলীয় রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগের এ দুই নেতা।














