০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সখীপুরে দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদ সমাবেশ

আহমেদ রাসেল, টাঙ্গাইল
  • আপডেট সময় : ০৪:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে এক দম্পতির বিরুদ্ধে মাদক কারবার, অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা, ফাঁকা চেকের পাতা নিয়ে হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের পাওনা টাকা ও ফাঁকা চেকের পাতা ফেরত দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সখীপুর-সাগরদিঘী সড়কের ঘোনারচালা বাজার এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। তাঁরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অভিযুক্ত দম্পতি হলেন সখীপুর উপজেলার কালিয়া ধলীপাড়া গ্রামের বাসিন্দা আবদুল আলীম ও তাঁর স্ত্রী শাহনাজ আক্তার।

মাদক কারবার ও প্রতারণার অভিযোগ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লিটন শিকদার, কাঙাল সোহেল ঝন্টু, খন্দকার হাবিবুর রহমান, খন্দকার আশরাফ হোসেন, হনুফা বেগম ও মমতা বেগমসহ কয়েকজন ভুক্তভোগী।

বক্তারা অভিযোগ করেন, আবদুল আলীম ও তাঁর স্ত্রী শাহনাজ আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁরা গ্রামের সহজ-সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

তাঁদের দাবি, অভিযুক্ত দম্পতি বিভিন্ন সময় এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে ফাঁকা চেকের পাতা সংগ্রহ করেছেন। পরে পাওনা টাকা ও চেকের পাতা ফেরত চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও দাবি করেন, ফাঁকা চেকের পাতায় ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে কয়েকজনের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করা হয়েছে। এতে অনেকেই আর্থিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাওনা টাকা ফেরত চাওয়ায় উল্টো মামলার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

প্রতিবাদ করতে গেলে মারধর ও মামলার অভিযোগ

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত দম্পতির বাড়িতে মাদক সেবন এবং অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর ও মামলা দিয়ে হয়রানি করা হয় বলে দাবি করেন তাঁরা।

ভুক্তভোগীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ ও হয়রানির কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। কেউ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন, আবার কেউ ফাঁকা চেকের পাতা নিয়ে আইনি জটিলতায় পড়েছেন। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের পাওনা টাকা ও ফাঁকা চেকের পাতা ফেরত দেওয়া, হয়রানিমূলক মামলা বন্ধ এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

এদিকে, অভিযুক্ত আবদুল আলীম ও তাঁর স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সখীপুরে দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৪:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬