লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, শহীদ মিনারে ফুল দিয়ে যাওয়ার পথে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
























