ময়মনসিংহে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়।
সেখানে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
পরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য। দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রকাশ, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আবাসিক হলে বৃক্ষরোপণ ও আলোচনা সভারও আয়োজন করা হয়।
























