প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।
সংগঠনের জেলা কমিটির উদ্যোগে সকালে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ হয়। জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সস্পাদক কমরেড মোশারেফ হোসেন নান্নু। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদসহ আরো অনেকেই। এসময় বক্তারা ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবী জানান।


























