প্রথম আসরেই বাজিমাত করলো নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই বাজিমাত করলো নিউজিল্যান্ড। নাটকীয় রিজার্ভ ডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো কেন উইলিয়ামসনের দল। আগের পাঁচদিনে বারবার বৃষ্টির কারণে ম্যাচ বাধাগ্রস্থ হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় খেলা।
২ উইকেটে ৬৪ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামে ভারত। কিউই পেসারদের তোপের মুখে একে একে ফিরে যান চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীচন্দ্রন অশ্বীন। ঋশভ পন্তের সর্বোচ্চ ৪১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৭০ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। টিম সাউদি চার ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন তিন উইকেট। ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ রানে দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে হারায় নিউজিল্যান্ড। তবে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয় এনে দেন কেন উইলিয়ামস ও রস টেইলর। টেলর ৪৭ আর উইলিয়ামসের উইলো থেকে আসে ৫২ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৪৯ ও ভারত ২১৭ রান করে। ৭ উইকেট নিয়ে ফাইনাল সেরা কাইল জেমিসন।


























