পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ। এসময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
দুপুরে সদর উপজেলায় এ সংঘর্ষ হয়। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের দাবি, ছাত্রদলের কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা জানান, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে কেন্দ্রীয় নেতাকর্মীসহ ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।


























