০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

পদ্মার পাড় ধসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া
  • আপডেট সময় : ১২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া শিশু নূরিয়া খাতুনের (৮) মরদেহ মিরপুর উপজেলার গড়াই নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের ছয় মাইল শিমুলতলা এলাকায় গড়াই নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন ও জামিলা খাতুন নামে দুই শিশু নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নূরিয়া খাতুন নিখোঁজ ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার তার মরদেহ গড়াই নদী থেকে উদ্ধার করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মার পাড় ধসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬