০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জাপানে টাইফুন ডলফিনের আতঙ্ক

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫২৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে যাচ্ছে টাইফুন ডলফিন। ঘূর্ণিঝড়টির প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকা থেকে আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির সরকার।

জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ডলফিনকে ক্যাটাগরি-১ টাইফুন হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই ঝড়টি বর্তমানে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওকিনাওয়ার উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ থেকে ২৮ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাত অথবা শনিবার ভোরের মধ্যে এটি ওকিনাওয়ার উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে জেএমএ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলে আঘাত হানার সময় টাইফুন ডলফিনের বাতাসের গতি ঘণ্টায় ১৪৪ থেকে ১৯৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই ওকিনাওয়া ও আশপাশের এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস শুরু হয়েছে।

ঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে জাপান সরকার। ওকিনাওয়া ও পার্শ্ববর্তী কাগোশিমা জেলা থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ৫ শতাধিক ফ্লাইট।

জেএমএ জানিয়েছে, ওকিনাওয়ার দিকে অগ্রসর হওয়ার সময় ডলফিন শক্তি ধরে রাখতে পারে। এতে অতিবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ভবন, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে কিউশু অঞ্চলের বেশিরভাগ এলাকা ঝড়টির প্রভাবে পড়েছে। এর মধ্যে রয়েছে কুমামোতো জেলা, যা গত সপ্তাহে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এখনও চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাপানে টাইফুন ডলফিনের আতঙ্ক

আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬