ন্যাটো শীর্ষ সম্মেলনের ওপর নিবিড়ভাবে নজর রাখছে রাশিয়া
- আপডেট সময় : ১০:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তুরস্কে শুরু হওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের ফলাফলের ওপর অত্যন্ত নিবিড়ভাবে নজর রাখছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মস্কো অভিযোগ করেছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু উসকানিমূলক ও সংঘাতপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে।
ইউরোপের প্রতিরক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় বাড়ানোর আহ্বানকে প্রধান্য দিয়ে আঙ্কারায় বিশাল অস্ত্র চুক্তির পরিকল্পনা করছেন ন্যাটো নেতারা। বিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তি উন্মোচনের পর তারা মার্কিন প্রেসিডেন্টের সাথে এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তবে বৈরী সম্পর্কের মাঝেও ক্রেমলিন জানিয়েছে, ওয়াশিংটনের সাথে এখনো ওয়ার্কিং-লেভেল বা কার্যনির্বাহী পর্যায়ের যোগাযোগ বজায় রাখছে রাশিয়া। একই সাথে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসনের মধ্যস্থতার প্রচেষ্টা যেন সফল হয়—মস্কো সেই আশাবাদ ব্যক্ত করেছে।
























