নারায়ণগঞ্জে আবাসিক ভবনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২৩৩০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সাথে সাথেই ঘরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭, মিমের ৪১ এবং মান্নানের ৩০ শতাংশ শরীর পুড়ে গেছে। এদের মধ্যে চারজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

























