দুই দিনে ২০০ বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
রাশিয়ার হামলা পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে যাওয়া মানুষের ঢল দিন দিন বাড়ছে। গত দুই দিনে ২০০ বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে।
পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ, সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনিয়ানরা অগ্রাধিকার পাচ্ছেন বলে জানা গেছে৷ এরই মধ্যে ২০০ বাংলাদেশী পোল্যান্ডে নিরাপদে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বাংলাদেশী দূতাবাসের একটি দল কাজ করছে। বাংলাদেশ দূতাবাস এবং পোলিশ সরকার যৌথভাবে পোল্যান্ডে আগতদের জন্য আবাসনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউক্রেনে থেকে ১৫ জন বাংলাদেশি ছাত্র নিরাপদে হাঙ্গেরি পৌঁছেছে।


























