ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের এলেঙ্গা অংশে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক সরিয়ে নিতে দেরি হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন ৩ জন।
এদিকে, রাস্তায় বড় বড় গর্তের কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে নলকা সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। আটকে আছে যাত্রীবাহী বাস, কাচা ও বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ সকল যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।














