টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যদের স্কোয়াডে নেই তামিম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৭১৮ বার পড়া হয়েছে
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি
১৫ সদস্যদের স্কোয়াডে নেই তামিম ইকবাল।
বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার রুবেল হোসেন থাকছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। দলের বাকি সদস্যরা হলেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী। দল ঘোষনা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন আপাতত প্রথম রাউন্ডে সফল হতে চায় বাংলাদেশ। এরপর ধাপে ধাপে এগুনোই দলের লক্ষ্য। ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর


























