টাকা ফেরত না দিলে ঋণ খেলাপিদের কারাগারে পাঠাবার হুশিয়ারি হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৯০ বার পড়া হয়েছে
জনগণের টাকা ফেরত না দিলে পিপলস লিজিং এর ঋণ খেলাপিদের কারাগারে পাঠাবার হুশিয়ারি দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ ঋণখেলাপিদের প্রতি আজ এই হুশিয়ারি দেন। এসময় আদালতের নির্দেশে ইতিবাচক সাড়া না দিলে আইনি পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করে দেয় হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ৫ লাখ টাকা এবং তার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া ১৩৭ জনের সশরীরে আদালতে হাজিরা ছিল আজ। অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবসায়ক মো. আসাদুজ্জামান খানের দেয়া এ সংক্রান্ত তালিকা দেন হাইকোর্টে। গত ২১ জানুয়ারি তালিকায় থাকা ২৮০ জনকে তলব আদালত।

























