একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি
- আপডেট সময় : ১২:২০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের এই বদলির আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।
যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে
প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তবে সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে।
নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইভাবে তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে এবং মো. মেহেদী হাসানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে এবং মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে পাঠানো হয়েছে।
এ ছাড়া মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
৭ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ অক্টোবর ২০২৬ থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ (Stand Release) হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও ইউনিটকে যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।




















