০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

জেনেভা ক্যাম্পের এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২১ আগস্ট) সকালে মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নয়মুল হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড, আধিপত্য বিস্তার, মারামারি ও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন সেলিম আশরাফী।

র‍্যাব-২ অধিনায়ক বলেন, এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়টি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

র‍্যাবের দাবি, জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন চুয়া সেলিম। তার গ্রেপ্তারে ওই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংস্থাটি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেনেভা ক্যাম্পের এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬