০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী : ড. মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৯৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে উপনীত হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি দাবি করেন।
ড. মনিরুজ্জামান বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী : ড. মনিরুজ্জামান

আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬