০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রণবীরকে ঘিরে নতুন বিতর্ক, ‘রামায়ণ’ বয়কটের ডাক অভিনেত্রী নিকিতা রাওয়ালের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের বহুল প্রতীক্ষিত ও বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ সিনেমার নির্মাণকাজ চলাকালেই নতুন বিতর্কে জড়িয়েছেন রণবীর কাপুর।শ্রী রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশকে।

অভিনেতার একটি পুরোনো গরুর মাংস খাওয়া সংক্রান্ত মন্তব্যকে সামনে এনে তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। তিনি দাবি করেছেন, রণবীর কাপুর শ্রী রামের মতো চরিত্রে অভিনয়ের জন্য উপযুক্ত নন এবং সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকিতা রাওয়াল বলেন, রণবীর কাপুর প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন। তার ভাষ্য, এমন একজন ব্যক্তি কীভাবে শ্রী রামের মতো মহাকাব্যিক চরিত্রের মর্যাদা ধারণ করবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এমন একজন অভিনেতাকে রামের চরিত্রে নেওয়ার মাধ্যমে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিকিতা রাওয়াল রণবীর কাপুরের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান। তার মতে, এটি ব্যক্তিগত বিষয় নয়; বরং কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে সংশ্লিষ্ট। তাই রণবীরের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ‘রামায়ণ’ বয়কটের প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিকিতার দাবি, রণবীর কাপুর ক্ষমা না চাইলে তিনি সিনেমাটি বয়কটের আহ্বান অব্যাহত রাখবেন। নির্মাতা নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১ ২০২৬ সালের দিওয়ালিতে এবং ‘রামায়ণ: পার্ট ২’ ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে।

এদিকে নিকিতা রাওয়ালের এই মন্তব্য ও বয়কটের আহ্বান সিনেমাটির বক্স অফিস বা মুক্তির পরিকল্পনায় কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে এ পর্যন্ত নির্মাতা, রণবীর কাপুর বা ‘রামায়ণ’ টিমের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রণবীরকে ঘিরে নতুন বিতর্ক, ‘রামায়ণ’ বয়কটের ডাক অভিনেত্রী নিকিতা রাওয়ালের

আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬