০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বিয়ানীবাজারে বাস-ট্রাক সংঘর্ষ, চালকসহ আহত অন্তত ৫

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিয়ানীবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাকচালকের অবস্থা গুরুতর।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সিলেট–বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ড্রাইভিং সিটে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় স্টিয়ারিং কেটে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত ট্রাকচালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রাকের হেলপার ও বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে ট্রাকের সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক ড্রাইভিং সিটে চাপা পড়ে যান। পরে স্টিয়ারিং কেটে তাকে উদ্ধার করা হয়। অন্য আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় সিলেট–বিয়ানীবাজার সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ানীবাজারে বাস-ট্রাক সংঘর্ষ, চালকসহ আহত অন্তত ৫

আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬