চুয়াডাঙ্গায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
“বদলে যাচ্ছে দিনকাল ভূমিসেবা ডিজিটাল”- এ শ্লোগানে চুয়াডাঙ্গায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় সদর উপজেলা চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক-মনিরা পারভিন, উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসসহ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, সরকার জনগনের সেবা দোরগোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছেন।


























