চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
দেশে আসলো চীনের দ্বিতীয় দফা উপহারের সিনোফার্মের ছয় লাখ করোনার টিকা। টিকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান চীন থেকে বিকেলে ঢাকায় এসে পৌঁছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের এ ছয় লাখ টিকা বিকেল সাড়ে ৫টা নাগাদ ঢাকায় পৌঁছে। উপহারের টিকা ছাড়াও এই চালানে রয়েছে চিকিৎসা সামগ্রী। এর আগে গত ১২ মে প্রথম দফায় চীন সরকারের উপহারের পাঁচ লাখ করোনা ভাইরাসের টিকা দেশে আসে। এদিকে, চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কেনার পাশাপাশি রাশিয়া থেকে এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।


























