চাঁদপুরে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ১,২২৪ জন
- আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৭৪ শতাংশ। জেলার আট উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৩০ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ১১৭ জন। তিন ধারায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২২৪ জন।
জেলা শিক্ষা অফিসের ফলাফল অনুযায়ী, এসএসসিতে ২১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৩ দশমিক ৭৫ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। উপজেলা হিসেবে এসএসসিতে সর্বোচ্চ পাসের হার হাইমচরে ৭৯ দশমিক ২৯ শতাংশ। আর চাঁদপুর সদরে সর্বোচ্চ ৪৮১ জন জিপিএ-৫ পেয়েছে।
দাখিলে ৭ হাজার ৩০০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ২০১ জন। পাসের হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। এ বিভাগে হাজীগঞ্জে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এসএসসি (ভোকেশনালে) ১ হাজার ৭২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১১৯ জন। পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। এ তিন ধারার মধ্যে ভোকেশনালেই পাসের হার সবচেয়ে বেশি।























