গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই আগের সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সর্ম্পকেও আলোচনা হয়। এসময় শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, ফরিদা শেখ, আইনমন্ত্রী আনিসুল হক, শাহানা ইয়াসমিন শম্পা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, রবিউল হাসান অভিসহ ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাস্টের প্রধান নিবার্হী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান ও ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসনে চৌধুরী উপস্থিত ছিলেন।



























