কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৭০৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় সড়কে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছে ১১ জন।
নিহতরা হলেন, নুরনবী, সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন। এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল রাত ১১ টার দিকে ভুরুঙ্গামারী থেকে ছেঁড়েআসা কুড়িগ্রাম গামী পাথর বোঝাই ট্রাকটি ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকার সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ ২ জন পুরুষ ও ১জন মেয়ে শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। এবিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























