০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইউরোপের ৩ দেশের প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • / ১৭৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২১তম দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কয়েকটি আবাসিক এলাকায় আলাদা বোমা হামলা চালানো হয়। এরই মধ্যে, কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইউরোপের ৩ দেশের প্রধানমন্ত্রী। এদিকে, ইউক্রন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পুতিন সরকার। এদিকে, ইউক্রেন সেনাদের প্রতিরোধের জেরে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে রুশ সেনারা, এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক এলাকায় আলাদা বোমা হামলা চালায় রাশিয়ান সেনারা। হামলায় আগুন ধরে যায় অনেক ভবনে। উদ্ধারকর্মীরা ২ জনের মরদেহসহ ২৭ জনকে জীবিত উদ্ধার করে।

গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর ২৪ মার্চ পর্যন্ত মার্শাল ল’ জারি করা হয়। গতকাল, চলমান পরিস্থিতি বিবেচনায় মার্শাল ল’ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি।

রাশিয়ার সেনারা প্রতিরোধের মুখে বিভ্রান্ত হয়ে অস্ত্র-গোলাবারুদ রেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। তাঁদের ফেলে যাওয়া অস্ত্র ইউক্রেনকে রক্ষায় ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তুরস্কে মঙ্গলবারও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে বলে জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে আজ কিয়েভে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সমগ্র ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিশ্চিতের লক্ষ্যেই এই সফর। জানা গেছে ইউক্রেনের সহায়তায় একটি বড় প্যাকেজ তুলে ধরা হবে।

ইউক্রন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে পাল্টা পদক্ষেপ নিলো পুতিন সরকার। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে অপরিশোধিত চিনি রফতানি। এছাড়া ৩০ জুন পর্যন্ত গম, রাই, বার্লি এবং ভুট্টা রফতানির ওপরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয় অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৬ ১২:৫২ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়The City Bank powerful banking App City Touch সংগৃহীত ছবি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‌‌‘দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’ মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন। আরো পড়ুন ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ তিনি বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে। ’ জাহেদ উর রহমান বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব। তথ্য উপদেষ্টা বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।

কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইউরোপের ৩ দেশের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২