করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়াল। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।এর আগে বুধবার দেশে করোনায় ৭৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ৯৫৫ জন।



























