ইরানে হামলা করে রাজনৈতিক ফাঁদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ‘রাজনৈতিক ফাঁদে’ পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। তবে, রিপাবলিকান কট্টরপন্থিরা বলছেন, ট্রাম্প দুর্বল চুক্তির দিকে যাচ্ছেন। আর ডেমোক্র্যাটদের অভিযোগ, যুদ্ধ শুরু ও পরিচালনায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ট্রাম্প বারবার যুদ্ধবিরতি চুক্তি কাছাকাছি বলে দাবি করলেও, অতীতে সেই আশাবাদ বাস্তবে রূপ নেয়নি। আবার কূটনৈতিক আলোচনায় হরমুজ প্রণালী আংশিক খুলে দেয়া এবং ইরানি জাহাজ ও বন্দরের ওপর অবরোধ শিথিলের ভিত্তিতে একটি সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলছে, এই চুক্তির রূপরেখা মার্কিনদের কাছে ট্রাম্পের ‘বড় বিজয়’ হিসেবে উপস্থাপন করা কঠিন হতে পারে। ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়েও দিন দিন ডেমোক্র্যাটদের সমালোচনা বাড়ছেই। তাদের দাবি, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু ও পরিচালনায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
























