ইভিএম হচ্ছে জনগণের ভোটাধিকার হত্যার এক নিশ্চুপ প্রকল্প
- আপডেট সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৯৬১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ইভিএম হচ্ছে জনগণের ভোটাধিকার হত্যার এক নিশ্চুপ প্রকল্প। ঢাকা সিটি নির্বাচনে এবার ইভিএম ব্যবহারে নিশ্চুপ ডিজিটাল কারচুপির মাধ্যমে ভোট ডাকাতির চেষ্টা হবে বলে দাবি করেন তিনি। বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবিও জানানি তিনি।
গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
নির্বাচনী ফলাফল সরকারের পক্ষে নিতে কমিশনের নানা আপত্তিকর পদক্ষেপের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করা বাস্তবে জনগণের ভোট ডাকাতির ষড়যন্ত্র।
রাজনৈতিক দলের মতামতকে নির্বাচন কমিশনের এড়িয়ে যাওয়ার সমালোচনা করেন তিনি।
জনগনের ভোটাধীকার নিশ্চিত করতে, ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

























