ইউরোপগামী নৌকা ডুবে ১৪০ অভিবাসীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
সেনেগাল উপকূল ছেড়ে আসা ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১৪০ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, সেনেগাল উপকূলে এই নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০০ অভিবাসী ছিলেন।
ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম। শনিবার সেনেগাল উপকূলের বৌর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে এবং পরে তা ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। এই রুট ২০১৮ সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে জানিয়েছে জাতিসংঘ।



























