আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে স্কুলশিক্ষার্থীসহ মারা গেছে অন্তত ৩০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে স্কুলশিক্ষার্থীসহ মারা গেছে অন্তত ৩০ জন। আহত হয়েছে আরও ৯০ জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান বলেন বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।’প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে- জো বাইডেনের এমন ঘোষণার পর আফগানিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে।


























