আগামীকাল দেশে পৌঁছাবে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা
- আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
উপহার হিসেবে চীনের দেয়া ৫ লাখ ডোজ করোনার টিকা আগামীকাল বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
এ সময় তিনি বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হলেও তারা এখনো এ জোটে যোগ দিতে আগ্রহী নয়। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে অনলাইন আলোচনায় চীনের রাষ্ট্রদূত এ তথ্য দেন। লি জিমিং বলেন, অনেক দেশেই চীনের টিকার চাহিদা আছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। আগে অনুমতি দিলে চীনের টিকা বাংলাদেশ আগেই পেতো। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার তালিকায় পেছনে পড়ে গেছে বাংলাদেশ। এসময় চীনের রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট- কোয়াডে ঢাকা যোগ দিলে বাংলাদেশ-চীন সম্পর্কের অবনতি হতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করবে চীন।






















