আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত না হলে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত না হলে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করার সময় তিনি একথা বলেন।
দুপুরে ইলিয়াস আলীর বনানীর বাসায় যান বিএনপি মহাসচিব। ইলিয়াস আলীর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে ঈদের উপহার তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইলিয়াস আলীর পরিবার বিপদে আছে। তার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারছে না পরিবার। গুম করে, মানুষকে ভয় দেখিয়েই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
















