অর্থ পাচারের জেরে ডলারের দাম দ্বিগুণেরও বেশি : অভিযোগ দুলুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৭০৭ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ সরকার বিদেশে টাকা পাচার করায় ডলারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বেলা ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুরের জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গুরুদাসপুর পৌর বিএনপি’র আহ্বায়ক মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ সুফি সাঈদ এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির’র সদস্য সচিব মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকেই।



























