০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৮১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় রেকর্ডের মালিক হয়েছেন। কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে আছে এমন এক রেকর্ড, যা কোনোভাবেই চাইবেন না আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে টানা জয়হীনতার কারণে পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়খরার শঙ্কায় পড়েছেন তিনি।

ইন্টার মায়ামি আগামী শনিবার (২৯ আগস্ট) সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচেও জয় না পেলে ২০১৩ সালের পর আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হবে মেসির। এর আগে বার্সেলোনার জার্সিতে ২০১৩ সালে এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।

সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচে মায়ামির একমাত্র গোলটি করেন মেসি। তবে তার গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। টরন্টোর হয়ে দ্বিতীয়ার্ধে জোশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েনে গোল করে জয় নিশ্চিত করেন।

এর আগে টানা কয়েকটি ম্যাচেও জয় পায়নি মায়ামি। দলের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। শেষ চার ম্যাচে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও একটি গোল করিয়েছেন তিনি।

২০১৩ সালে বার্সেলোনার হয়ে মেসির দল টানা পাঁচ ম্যাচ জয়বিহীন ছিল। সেই সময়ে কাতালান ক্লাবটি চারটি ড্র ও একটি হারের মুখোমুখি হয়েছিল। এবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে মেসির ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন সময়ের রেকর্ড স্পর্শ করবে বর্তমান পরিস্থিতি।

এর আগে ২০২৫ সালেও ইন্টার মায়ামি একই ধরনের সমস্যায় পড়েছিল। তবে সেবার ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছিল দলটি। এবারও সেই প্রত্যাবর্তনের আশায় রয়েছে মেসির দল।

মায়ামির বর্তমান দুরবস্থার অন্যতম বড় কারণ রক্ষণভাগের দুর্বলতা। চলতি বছরের মে মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচে প্রতিপক্ষকে গোলশূন্য রাখতে পারেনি দলটি। আক্রমণভাগে মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকা থাকলেও রক্ষণে ধারাবাহিকতার অভাব ভুগাচ্ছে মায়ামিকে।

তবে মেসিকে নিয়ে আশাবাদী সমর্থকরা। কারণ কঠিন সময়ে বারবার নিজের পারফরম্যান্স দিয়ে দলকে টেনে তুলেছেন এই আর্জেন্টাইন তারকা। এখন অপেক্ষা, মন্ট্রিয়েলের বিপক্ষে জয় দিয়ে মেসি ও মায়ামি এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শঙ্কা কাটাতে পারে কি না।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬