প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সৌদি যাওয়ার আহবান ডা. জাফরুল্লাহ’র
- আপডেট সময় : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সৌদী প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সৌদি আরব যাওয়ার আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সকালে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ প্রবাসী শ্রমিকদের ভিসা ও আকামা সমস্যার সমাধানে করণীয় শীর্ষক সভায় এ আহবান জানান তিনি। সাম্প্রতিক সময়ে সৃষ্ট প্রবাসী সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরব গিয়ে সেদেশের বাদশাহর সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহবান জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নে ভিত্তি গড়েছেন প্রবাসীরা। তাদের প্রতি সরকারের আচরণে উদ্বেগ জানিয়েছেন ডা. জাফরুল্লাহ। এসশয় তিনি আরো বলেন, প্রবাসীদের পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া তিনি আরো বলেন, প্রবাসীধের হয়রানি রোধে সরকারি অর্থায়নে তাদেরকে হোটেলে রাখা সরকারের দায়িত্ব বলেও জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।



























