০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বিভিন্ন জেলায় কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / ২৪২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিভিন্ন জেলায় কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ হিসেবে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, সংগঠন ও স্থানীয় প্রশাসন।

চট্টগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতামুলক প্রচারণা ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী। নগরীর ইপিজেড এলাকায় এই কর্মসুচি পালিত হয়।করোনা ভাইরাসের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় নিয়ে লেখা লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়। এসময় সড়কে জীবানুনাশক পানি ছিটানো হয়।

কুমিল্লায় সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

যশোর শহরে চলাচলকারী ক্ষুদ্র যানবাহনে জীবানুনাশক স্প্রে করার জন্য বুথ বসিয়েছে সেনাবাহিনী। শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় বসানো এই বুথের ভেতর দিয়ে যানবাহন গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবানুনাশক স্প্রে হচ্ছে। দুপুরে সেনাবাহিনীর এই কার্যক্রমের উদ্ধোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ।

ঝিনাইদহে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রেব। হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের এক শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কুড়িগ্রামে ঢাকার রোটারী ক্লাব ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় রৌমারীতে সাড়ে ১৩’শ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরসিসি রৌমারী সংগঠনের উদ্যোগে দেয়া এসব ত্রাণ সামগ্রী চার সদস্যের একটি পরিবারের সাত দিনের খাদ্যের প্রয়োজন মেটাবে।

ঘাগড়া, মানিক ছড়ি, রাবার বাগান, কাউখালীসহ শহরের পৌর এলাকায় প্রায় দু’শ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটি সেনা জোন। এসময় উপস্থিত ছিলেন, জোন কামান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল ইসলাম।

মানিকগঞ্জে দু’শতাধিক সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাঁচ কেজি চাল ও নগদ পাঁচশত টাকা করে বিতরণ করে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় রাতের আঁধারে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন মেয়র মাহাফুজুর রহমান রিটন।

নোয়াখালীর চাপরাশিরহাটে ব্যবসায়ী মিজানুর রহমানের উদ্যোগে গৃহবন্দি ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ টিটু।

ময়মনসিংহে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। নগরীর বিপিন পার্কে তিন হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

গাইবান্ধার সাদুল্যাপুরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জামালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার তিন’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা জাহিদ হাসান মন্ডল।

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে কর্মহীন দু’হাজার হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভা চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ারদারের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবীদের মাঝে মহিলা এমপি শেখ এ্যানী রহমানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিভিন্ন জেলায় কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০