জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে করণীয় নির্ধারণে ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সভায় মাদকের মূল কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং মাদকের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
জেলা প্রশাসক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সভায় জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউএনওসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।